সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পুলিশের সোর্স খুন, ১জন আটক

পুলিশের সোর্স খুন, ১জন আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা) : সিদ্ধিরগঞ্জে ইফতিখার মুসফিক জয় (১৮) নামে এক পুলিশ সোর্সকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১৩ মার্চ মঙ্গলবার পুলিশ সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকা থেকে তার লাশটি উদ্ধার করেছে। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে। রাজধানীর শনির আখড়ায় দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ আওলাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে।

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, ভোরের দিকে ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসে। নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ে জখমের চিহ্ন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ী মুন্না, শাহ আলমের সঙ্গে কোন কিছু নিয়ে দ্ব›েদ্ধ খুন হয় জয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে যে তিনজন লাশ উদ্ধার করতে এসেছিল তাদের মধ্য থেকে আওলাদ নামে একজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের চিটাগাং এলাকায় মুন্নার মাদক স্পটে রাতের কোন এক সময় তাকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জয় থানার উপ পরিদর্শক (এস আই) রফিকের সোর্স হিসেবে কাজ করতো। তবে এস আই রফিক জানান শুধু তার সঙ্গে নয় সে অনেকের সোর্স হিসেবে কাজ করতো।

About the author

SOFT PRO IT