নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল আহমেদের মৃত্যুবার্ষিকীতে দোয়া

১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল আহমেদের মৃত্যুবার্ষিকীতে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ই মার্চ শনিবার গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ মাগরিব এ আয়োজন করা হয়। তিনি ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক, গলাচিপা সংসদের সাধারণ সম্পাদক ও মরহুম প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহার ঘনিষ্ট সহযোগী ছিলেন। মরহুম কামাল আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পুত্র ১৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. পলাশ আহমেদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সৈয়দ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কৃতি ফুটবলার মো. রবিউল হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাফর উল্যাহ খান চেঙ্গিস, আলহাজ্ব নাসির উদ্দিন মন্টু, আলহাজ্ব মাহাবুবুর রহমান ভূইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান ভূইয়া, আলহাজ্ব জাকারিয়া ইমতিয়াজ জাকু, আলহাজ্ব আবুল কাশেম মুন্সি, আলহাজ্ব আব্দুল লতিফ, মো. আব্দুর রশিদ, অগ্রবানী পত্রিকার সহ-সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, এডভোকেট শামসুজ্জামান, আসাদুজ্জামান রবিন, মো. রোহেদ, মো. মামুন, মো. রমজান, আকাশ, আদর, বৈশাখ, রাজিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

গলাচিপা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব শাহ রিয়াজ উদ্দিন গনি মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন । এসময় মরহুম কামাল আহমেদ ও প্রয়াত এম.পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা ও এম.পি সেলিম ওসমান, এম.পি শামীম ওসমান সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT