নারায়ণগঞ্জ সদর বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সদর থানার এ.এস.আই ৪৯ হাজার পিছ ইয়াবাসহ আটক

ডিউটিরত অবস্থায় ৪৯ হাজার পিছ ইয়াবাসহ এ.এস.আই আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ : জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশের তল্লাশীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) থেকে ৪৯ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযুক্ত সহকারী উপ পরিদর্শকের নাম আলম সরোয়ার্দী রুবেল। বুধবার ৭ মার্চ দিবাগত গভীর রাতে বন্দর উপজেলার রূপালী এলাকায় উল্লেখিত এ.এস.আই. এর বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় সে এ.এস.আই সরোয়ার্দীকে সদর মডেল থানায় ডিউটিরত অবস্থায় আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সুত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এরআগেও বন্দর থানায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ওসিকে ম্যানেজ করে মাদক ব্যবসা করার অভিযোগ ছিল। পরে সদর মডেল থানায় আসার পরও তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি করা হয়।

বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, এ এস আই সরোয়ার্দী বাসা থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদর থানা থেকে গ্রেপ্তার করার সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আরো ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT