নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফার্মেসীতে জরিমানা ৫ হাজার অত:পর ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক

ফার্মেসীতে জরিমানা ৫ হাজার অত:পর ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : শহরের ডন চেম্বার এলাকার আল-মদিনা ফার্মেসী থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় জনতার হাতে মো. রাসেল (৩২) নামের এক ভূয়া ম্যাজিষ্ট্রেট আটক হয়েছে। ধৃত রাসেল রূপগঞ্জ থানার রূপসী এলাকার মৃত মো. জসিমউদ্দিন মিয়ার পুত্র। ৩রা মার্চ শনিবার সন্ধ্যা সাতটার দিকে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আল-মদিনা ফার্মেসীর মালিক মো. মিজানূর রহমান মানিক জানান, মো. রাসেল নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে লাইসেন্স সহ দোকানের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। এসময় দোকানের মালিক তাকে আসল ম্যাজিষ্ট্রেট ভেবে সকল কাগজপত্র তার হাতে তুলে দেয়। বিভিন্ন অজুহাত তুলে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পরে জরিমানার টাকা  নিয়ে চলে যাওয়ার সময় পাশ্ববর্তি দোকানের মানুষজন তাকে সন্দেহ করে।

তারা আল মদিনা ফার্মেসীর মালিককে বলে, তিনি যদি ম্যাজিষ্ট্রেটই হবেন, তাহলে তার সাথে কোন পুলিশ প্রশাসনের লোকজন নেই কেন? এ কথা শুনে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসেন দোকানের মালিক। পরে দোকানদার ও আশেপাশের মানুষজনের প্রশ্নের মুখে ধরা পরে যে, সে আসল ম্যাজিষ্ট্রেট নন।

এঘটনায় জনসাধারন তাকে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে। পরবর্তিতে ভূয়া ম্যাজিষ্ট্রেট রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার দেশের বাড়ি নরসিংদি রায়পুরা থানার আবিয়াবাদ গ্রামের বলে জানাগেছে।

About the author

SOFT PRO IT