রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হামাড় বাহিনীর তান্ডব ॥ আহত-৭

হামাড় বাহিনীর তান্ডব ॥ আহত-৭
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হামাড় বাহিনী তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাহিনীর সদস্যরা স্থানীয় প্রকৌশলী খোকন মিয়ার বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা খোকন মিয়াসহ ৭ জনকে হামাড় দিয়ে বেধড়ক পেটায়। এ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ৩রা মার্চ শনিবার সকালে উপজেলার সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে।

খোকন মিয়ার দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সুলপিনা এলাকার ফারুক মিয়া, মাখন মিয়া, হাফেজ মিয়া, আলী আহম্মদসহ তার বাহিনী শনিবার সকালে হামাড়, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে খোকন মিয়ার বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর চালায়। একপর্যায়ে স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকা লুটে নেয়।

এসময় বাঁধা দিতে আসলে সন্ত্রাসীরা প্রকৌশলী খোকন মিয়া, পিতা সুর ইসলাম, আলম মিয়া, রাজিব, আব্দুল হক, খোরশেদ ও হৃদয়কে হামাড় দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT