নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামিনে মুক্তি পেলেন মাশুকুল ইসলাম রাজিব

জামিনে মুক্তি পেলেন মাশুকুল ইসলাম রাজিব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়েরকৃত রাজনৈতিক মামলায় দীর্ঘ ২৩ দিন কনডেম সেলে কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পায় তিনি। এর আগে উচ্চ আদালতে এড. জয়নাল আবেদীন জামিন আবেদন করলে রাজীবের জামিন মঞ্জুর করেন।

এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা ছাত্রদল নেতা ও সরকারি তোলারাম কলেজের সাবেক জি.এস শাহ আলম ভূঁইয়া, জেলা ছাত্রদল নেতা খায়রুল কবির মুন্না, এস এম শৈবাল, আঃ জব্বার, , সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান অমি, নাজিম পারভেজ অন্তু, মোঃ জুয়েল রানা,  তরিকুল হাসান লিংকন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা ফয়সাল খান স্বপন, মোহাম্মদ সুজন, সামাউন ইসলাম স্বর্ণা, নাজমুল হাসান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা আশরাফ . মোজাম্মেল হক, , তরিকুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম নিশাদ, , জহিরুল ইসলাম প্রমুখ ।

About the author

SOFT PRO IT