নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ট্রাক চাঁপায় ছোটন (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন দেলপাড়া বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ছোটন দেলপাড়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদারুল আলম জানান, রাত আনুমানিক সাড়ে ৯টায় রাস্তা পারাপারের সময় ইটবাহী ট্রাক (নারায়ণগঞ্জ ট-১১-০২৫৪) দেলপাড়া বাজারের সামনে শিশুটিকে চাঁপা দেয়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা পর ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
দূর্ঘটনার পর ট্রাকটি ভাংচুরসহ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলমত সেন্টুর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় পুলিশ।



