রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাবো পৌরসভার জনতার মুখোমুখি মেয়র

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ  প্রতিনিধি ):  রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার সফলতা ও অগ্রগতির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জনতার মুখোমুখি মেয়র’ মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারাবো পৌরসভা কার্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, তারাবো পৌরসভার উন্নয়নে সকল ধরনের সহযোগীতার আশ^াস দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর আবীর, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, আশরাফুল ইসলাম,  আনোয়ার হোসেন, নজরুল ইসলাম মফিজ, রফিকুল ইসলাম মফিজ, হোসেন আহমেদ রাজিব, রাসেল সিকদার, বিএম আতিকুর রহমান, লায়লা পারভীন, আসমা বেগম ও জোসনা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়াসহ অনেকে।

About the author

SOFT PRO IT