নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়নে ১৩ নং ওয়ার্ডে আলোচনা সভা

আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়নে ১৩ নং ওয়ার্ডে আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের গলাচিপা কলেজ রোডস্থ রূপারবাড়ি এলাকায় এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান। সভাটি সঞ্চালন করেন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো. রবিউল হোসেন।

সভায় বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো.আব্দুর রশীদ, মহানগর আওয়াামীলীগের কার্যকরী সদস্য সিপন দাস, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য এম সায়েম শহীদ রেজা, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য এম. সায়েখ শহীদ রেজা।

এসময় ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য সংগ্রহ করার জন্য একটি কমিটি  করা হয়। যেন কোনওভাবেই দলের মধ্যে রাজাকার, জামাত শিবিরের চক্র অনুপ্রবেশ না করতে পারে, সেলক্ষ্যে এ কমিটি কাজ করবে। এছাড়াও গলাচিপা কলেজ রোড, ডিএন রোড, আল্লামা ইকবাল রোড, বালুর মাঠ ও অন্যান্য এলাকার কর্মীদেরকে দিক নির্দেশনা দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময়  নাসিক ২৭টি ওয়ার্ডের কাউন্সিলিং শেষে ১৩নং ওয়ার্ডের কাউন্সিল করার দাবী করেন নেতাকর্মীরা।

আরও উপস্থিত ছিলেন হুমায়ন আহম্মেদ, পলাশ আহম্মেদ,বাপ্পি,রবি,মজিদ, কালু,মোহন, আমির হোসেন ও দিলীপ, পরভেজ, আমির সহ অন্যান্য নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT