সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বয়লার বিষ্ফোরণে নিহত-১, আহত-২

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(নিজস্ব প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে মেঘনা গ্রুপের সুগার ইউনিটে (১৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ২টার দিকে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, আমার সাথে কাজ করে বগুড়া গাবতলি থানার কোরাইল পিতাঃ অজ্ঞাত লিমন (২৮) নামের এক শ্রমিক মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার কার্তিক চন্দ্র দাস এর মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে লাইনটি কেটে দেন।

About the author

SOFT PRO IT