নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাচঁপুরে গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ): ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।কাচঁপুর হাইওয়ে থানার এসআই আব্দুল আলিম জানান,সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রাম গামী লেনে সোনারগাঁও থানাধীন কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বিপরিত পাশে এক মটরসাইকেলে ৩ জন যাওয়ার পথে অজ্ঞাত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন(২৮) পিতা:হেলাল উদ্দিন, গ্রাম:বরৈইবাড়ী, থানা:সোনারগাঁও, জেলা : নারায়ণগঞ্জ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে  ।

তার সাথে থাকা ২ আরোহী একই উপজেলার নয়াপুর কাঠালিয়া পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুপম (২০) ও খোকন সরকারের ছেলে খলিল (২১)কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে কিন্তু ঘাতক গাড়ীটি আটক করা সম্ভব হয়নি।

About the author

SOFT PRO IT