রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) :  নিখোঁজের চারদিন পর পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থী আফিয়া আক্তার পাপিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেবই কাজিরবাগ আলিম মাদ্রাসার আলীম পরীক্ষার্থীর  লাশ উদ্ধার করা হয়। শিক্ষার্থী দেবই বীর হাটাবো এলাকার হাসিব রাজের মেয়ে। শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

নিহত শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে ভোলাবো ফাড়ির ইন্সপেক্টর সেলিম মিয়া বলেন, গত রোববার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘর বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

এদিকে নিহত শিক্ষার্থীর পরিবার অভিযোগ করে বলেন, শিক্ষার্থী আফিয়া নিখোঁজের পরের দিন সোমবার সকালে তারা থানায় সাধারণ ডায়েরী করার জন্য আবেদন করেন। ঐ সময় কত্যর্বরত ডিউটি অফিসার তাদের তাড়িয়ে দেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তৎপর রয়েছে ঘটনার রহস্য খুঁজতে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি জিডি নিয়ে না থাকে তাহলে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT