নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাশকতা মামলায় ৩ আইনজীবীর জামিন

তিন আইনজীবীর গ্রেফতারে এড. জাকিরের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাশকতার মামলায় অভিযুক্ত মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে সাখাওয়াতসহ আরো ৩জন আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়।

এসময় পাচঁ জনের জন্য জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে এড. সাখাওয়াত, এড. আনোয়ার প্রধান ও এড. মাঈনুদ্দিনের জামিন মঞ্জুর করেন। তবে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব ও কাউন্সিলর ইস্রাফিল প্রধানরে জামিন আদালত না মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সাখাওয়াত, আনোয়ার প্রধান, মাসুকুল ইসলাম রাজীব, সুরুজ্জামান, মাঈনুদ্দিনকে নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ একই সাথে তাঁদের জামিন আবেদন করেন আইনজীবীরা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন এবং রিমান্ড না মঞ্জুর করে তাঁদের পুণরায় কারাগারে প্রেরণ করেন।

About the author

SOFT PRO IT