নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে মুক্তি না দিলে মহানগর বিএনপির আমরন অনশন

খালেদা জিয়াকে মুক্তি না দিলে মহানগর বিএনপির আমরন অনশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভাষার মাসেও যদি মুক্তি দেয়া না হয় তাহলে মহানগর বিএনপি’র পক্ষ থেকে আমরন অনশন কর্মসূচীর ঘোষনা দেয়া হবে। অতীতেও আমরা এই কর্মসূচী দিয়ে ছিলাম আগামীতেও দিবো।  বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচী পালন কালে তিনি এ কথা বলেন।

বুধবার ১৪ ফেব্রুয়ারি কালিবাজারস্থ এলাকায় অনুষ্ঠিত হয় এ অনশন কর্মসূচী। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এর নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় এটিএম কামালা আরও বলেন, বড় দুঃখের সাথে বলতে হয় এই অবৈধ সরকার বিএনপি ও শহীদ জিয়ার পরিবারকে ধ্বংস করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে দেশনেত্রীকে কারাগারে প্রেরন প্রেরন করেছে। এখন তাদের মূল লক্ষ্য নির্বাচন থেকে বিএনপিকে হটানো। সরকারকে বলে দিতে চাই এই ভাষার মাসে যদি দেশনেত্রীকে মুক্তি ও তারুন্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা হয় তাহলে মহানগর বিএনপির আমরন অনশন কর্মসূচী ঘোষনা করবে। কর্মসূচি শেষে নেতৃবৃন্দদেরকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান এটিএম কামাল।

উল্লেখ্য, ইতিপূর্বে ১/১১ এর সামরিক সরকারের সময়ও বেগম খাদেলা জিয়ার মুক্তির দাবিতে টানা ১২দিন আমরন অনশন করেছিলেন এটিএম কামাল। এ অনশনটি সেই সময় সারাদেশে আলোচিত হয়েছিল।

About the author

SOFT PRO IT