রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় পা কাটা লাশ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের শীতলক্ষ্যা নদ থেকে দুই পা কাটা গলিত লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে হারিন্দা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি গত ৫ মাস আগে নিখোঁজ হওয়া হারিন্দা এলাকার কলেজ পড়–য়া ছাত্র এমরান হোসেনের বলে ধারণা করছেন তার পরিবার ও স্থানীয়রা।

রূপগঞ্জ থানার উপ-পরির্দশক রোকনুজ্জামান জানান, বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদের হারিন্দা এলাকায় (মাছের ঘেরে) গলিত লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশটি দীর্ঘ কয়েক মাস আগের। গলিত হওয়ায় বুঝা যাচ্ছে না লাশটি পুরুষ না মহিলার। লাশটির দুইটি পা কাটা রয়েছে।

নিখোঁজ হওয়া এমরানের ভাই মোস্তাফা মিয়া ও স্থানীয় এলাকাবাসীর ধারণা, উদ্ধার হওয়া গলিত লাশটি গত ৫ মাস আগে নিখোঁজ হওয়া এমরান হোসেনের। গত বছরের ২০ সে্েপ্টম্বর স্থানীয় দোহাই নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। মাছের ঘেরের জেলে হারুন মোল্লা বলেন, দুপুরের দিকে ঘের পরিষ্কার করার সময় বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় লাশ সাদৃশ্য দেখে সরিয়ে দেই।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দেখে মনে হচ্ছে লাশ। তবে ছেলে না মেয়ে সেটা বুঝা যাচ্ছে না। তবে স্থানীয় একটি ছেলে গত ৫ মাস আগে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকজন ধারণা করছেন, এটি নিখোঁজ হওয়া  সেই তরুণ।

About the author

SOFT PRO IT