নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সিঙ্গাপুর গেলেন আইভী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। রোববার সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওয়ানা হন। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও বড় ছেলে সীমান্ত।

মেয়র আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল এ তথ্য নিশ্চিত করেন।
আইভীর পারিবারিক সূত্রমতে, গত ১৮ জানুয়ারি অসুস্থ্য হয়ে মেয়র আইভী ঢাকার ল্যাবএইড হাসাপাতালে ভর্তি হন। সেখানে ৫দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হলেও চিকিৎসকরা উন্নয়ন চিকিৎসার তাকে সিঙ্গাপুরের গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। ওই সময় চিকিৎকরা বলেছেন, আপাতত আইভী সুস্থ থাকলেও তার মাথার পেছনের দিকে ব্রেন স্ট্রোকজনিত রক্তক্ষরণের কারণে সিটি এনজিওগ্রাম পরীক্ষা দরকার। কিন্তু আপাতত সেই পরীক্ষা করা সম্ভব নয়। দিন দশেক পর এ পরীক্ষা করা যাবে। এরপরই রোগটির পুনঃমূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ফলে ২৩ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় আসার পর তিনি পুরোপুরি সুস্থ্য ছিলেন না। এক পর্যায়ে ২৬ জানুয়ারি তিনি ভারতের আজমির শরীফ জিয়ারত করতে গিয়ে সেখানে মেডিক্যাল চেকআপ করান। এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করেন। তারাও তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। ৩১ জানুয়ারি তিনি দেশে ফেরেন। এবং বাসায় থেকেই দাপ্তরিক নথিতে সাক্ষর করেছেন।

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু (বিবি রোড) সড়কেরর ফুটপাতে হকার বাসনোকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি বিকালে স্থানীয় এমপি শামীম ওসমানের সমর্থকরা নাসিক মেয়র আইভীর উপর হামলা করেন। প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মেয়র আইভীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। ১৮ তারিখ বিকালে নগরভবনে নিজকক্ষে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

About the author

SOFT PRO IT