সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জন গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ):  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন কাজিপাড়া এলাকা থেকে এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার দূপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাজিপাড়া বাজারে মঞ্জু টেলিকম সার্ভিস সেন্টারে অভিযান চালিয়ে দরগাবাড়ী গ্রামের আকবর মিয়ার ছেলে মঞ্জু টেলিকম সার্ভিস সেন্টারের মালিক মঞ্জুর ইসলাম (৩৩),কাজিপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে ইমন (১৯), একই এলাকার আমির আলীর ছেলে সৌরভ (২৫) কে গ্রেফতার করেছে ঢকা গোয়েন্দা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে,আটককৃতরা ইন্টারনেটের মাধ্যমে চলমান এসএসসি পরিক্ষার বিভিন্ন প্রশ্নপত্র টাকার বিনিময়ে  সারাদেশে ছড়িয়ে দিয়ে আসছিলো,গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে,তবে এই মারতœক অপরাধিদের মূলহোতাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

About the author

SOFT PRO IT