নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজপথে নাসিক ১৩নং ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ

রাজপথে নাসিক ১৩নং ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর সংবাদ দাতা ) : খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা এড়াতে মাঠে অবস্থান নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ। শহরের বঙ্গবন্ধু সড়কে অতন্দ্র প্রহরির মত রাজপথে দেখো যায় তাদেরকে।

এসময় নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ লুৎফর রহমান বলেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করেছি। ঠিক সেভাবেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোন রকম নাশকতা করতে দেয়া হবে না। আমরা অতন্দ্র প্রহরীর ন্যায় নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় রাজপথে আছি এবং থাকব।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের সাধারন সস্পাদক মো: রবিউল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি সংকর কুমার সাহা প্রমুখ।

About the author

SOFT PRO IT