বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আন্তঃ সপ্রাবতে ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বন্দর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। বন্দর উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আনোয়ারুল হাসান,বন্দর উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসলিমা বেগম, প্রধান শিক্ষক লিখন চন্দ,আজিবুর রহমান,মাহফুজা সুলতানা ,শাহনাজ সুলতানা সহকারী শিক্ষক নুর জাহিদ বাদল,শেখ কামাল,আহসান হাবীব,আগমনি হোসেন, নাসিমা আক্তার, সুরাইয়া আক্তার, তানজিমা আফরিন, কানিজ ফাতেমা, রায়হান আক্তার, রুজিয়া সুলতানা।

অনুষ্ঠানে নিত্য, কবিতা আবৃত্তি ,সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার এবং সাটির্ফিকেট প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT