সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

খোঁজ মিলেছে নিখোঁজ সাংবাদিক আরিফের

খোঁজ মিলেছে নিখোঁজ সাংবাদিক আরিফের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: খোঁজ মিলেছে সাংবাদিক আরিফ হোসেনের। ৫ দিন পর নানা জল্পনা কল্পনা শেষে তার খোঁজ পাওয়া গেল। সোমবার রাত ৮টার দিকে দিকে তার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি এখন সিদ্ধিরগঞ্জে তাঁর মামার বাসায় আছেন।

নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চাইলে আরিফ হোসেন বলেন, আমি আমার পরিবারের সাথে অভিমান করে চলে গিয়েছিলাম। আমি আমার বন্ধুর বাসা যশোরের মনিরামপুরে অবস্থান করেছি। আমি নেটওয়ার্ক এর বাইরে ছিলাম তাই কারো সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আমি এখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আমার মামার বাসায় আছি।

এ ব্যাপারে থানায় জিডি করা আরিফ হোসেনের মামা নুরু মিয়া জানান, আরিফ কিছুক্ষণ আগে বাসায় ফিরে এসেছে।  সে সুস্থ্য আছে। তাঁকে খুজে পেতে সকলের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরিফ হোসেনের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
এদিকে আরিফ হোসেনের সন্ধান পাওয়ার খবরে দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক খাজা খন্দকার বলেন ‘তিনি সুস্থ আছেন। আরিফ হোসেনের সাথে আমার কথা হয়েছে। আমি সকল মিডিয়া,  আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের কাছে অনেক কৃতজ্ঞ’।

উল্লেখ্য, আরিফ হোসেন দৈনিক ডেসটিনির নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি । গত ১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের বাসা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে ৩  ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাধারণ ডায়েরী (জিডি) করে আরিফ হোসেনের মামা নুরু মিয়া।

About the author

SOFT PRO IT