রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুগান্তর পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যুগান্তর পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট  রূপগঞ্জ প্রেসক্লাবে দৈনিক যূগান্তর পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে ও যুগান্তরের রূপগঞ্জ  প্রতিনিধি এ হাই মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত সমাজ সেবক লায়ন আলহাজ্ব মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ প্রমুখ ।

About the author

SOFT PRO IT