রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাবা ও ভাইকে পিটিয়ে আহত

আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদক কেনার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে তার বাবা ও ভাইকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।

বাবা আদম আলী ভুইয়ার থানায় দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, তার ছেলে রাজু ভুইয়া মাদকাসক্ত হয়ে পরে। তার বাবা ও ভাইয়ের কাছে বিভিন্ন সময় মাদক সেবনের জন্য টাকা দাবী করে।

শনিবার সকালে ফের মাদক সেবনের টাকা দাবী করলে তারা টাকা দিতে অস্বীকার করে।  রাজু ভুইয়া ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৩০ হাজার চুরি করে। এ সময় তার বাবা ও  ভাই রানা বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT