বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীটি উপজেলার পরিষদ থেকে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করেন।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসার ওমর ফারুক, প্রানি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতন, সমাজসেবা কর্মকর্তা সোলেমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, আবু সোফিয়ান।

About the author

SOFT PRO IT