জাতীয় রাজনীতি সদ্যপ্রাপ্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আটক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের অভিযোগ করেছে তার দল ও পরিবার। তবে অভিযোগ স্বীকার করছে পুলিশ। ৩০ জানুয়ারী মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফেরার পথে নয়টার দিকে গয়েশ্বরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বিএনপি নেতার পুত্রবধূ বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়  জানান, রাতে একটি কাজে গুলশান গিয়েছিলেন গয়েশ্বর। সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। গুলশান পুলিশ প্লাজার সামনে গাড়ি থামিয়ে দুই জনের মোবাইল ফোন নিয়ে যায় পুলিশ। এ সময় আবদুস সালাম কৌশলে এলাকা ছেড়ে চলে যান। এখন ওনি কোথায় আছে তা জানি না।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এই মামলায় খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বালানোর হুমকি এসেছে বিএনপির পক্ষ থেকে। আর গয়েশ্বর গত দুই দিন আলোচনা সভায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হলে সরকার পতনের হুমকি দিয়েছেন গয়েশ্বর।

About the author

SOFT PRO IT