নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নওগাঁ প্রতিনিধি ): নওগাঁর বদলগাছীতে স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১৫০ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে ভোরের কাগজের সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল হোসেন, মাহবুব, মেহেদী, কামরুজ্জামান প্রমূখ।

