সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাচঁপুরে ৭০ কেজি গাজা বোঝাই পিকাপসহ গ্রেফতার – ১

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে ৭০ কেজি গাজা বোঝাই পিকাপসহ একজনকে গ্রেফতার করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ। কাচঁপুর হাইওয়ে পুলিশের ওসি কায়ুম আলী সরদার জানান,গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুর থেকে ধাওয়া করে কাচঁপুর মোর থেকে একটি সাদা পিকাপ যার রেজি নং ঢাকা মেট্রো ন ১৮-১৭৮৯ গাড়িটি সহ চালক মোতাহের(৩০) কে ৩৯ টি বান্ডেলে মোট ৭০ কেজি গাজাসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোতাহের কুমিল্লা জেলার কতোয়ালি থানার রসুলপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। কাচঁপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদারের নেতৃতে টিআই জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত আলী রেজা, সার্জেন্ট পঙ্কজ, এস আই আব্দুল আলিম,এএসআই কুদ্দুস ফকির, এএসআই মিজান, এএসআই রিপন বড়ুয়া সহ সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT