বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধাণমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর সকল আয়োজন সম্পন্ন হয়েছে।আগামী ১১-১৩ জানুয়ারী সারাদেশের ন্যায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী জানান, ১১ জানুয়ারী সকাল ১০টায় সারাদেশের ন্যায় বন্দর উপজেলা পর্যায়ে ১১-১৩ জানুয়ারী ২০১৮ ০৩(তিন) দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারাদেশে একযোগে ১১ জানুয়ারী সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শুভ উদ্বোধন করবেন। মেলায় তাৎক্ষনিক আবেদনের প্রেক্ষিতে আবাসিক বিদ্যুৎ লাইন সংযোগের অনুমোদন, রক্ষচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিক পরীক্ষা, জায়গা জমি, বাড়ী ঘরের নামজারির আবেদন গ্রহন করা, মৎস্য চাষ, গবাদী পশু ও হাস মুরগী পালন, কৃষি ঋনসহ নানাবিদ পরামর্শ দেয়া হবে।

ইতিমধ্যে উন্নয়ন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

About the author

SOFT PRO IT