রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শনিবার দুপুরে বরাব এলাকায় মাদক, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজ, ইভটিজিংমুক্ত একটি সুন্দর বসবাসযোগ্য নিরাপদ, আবাসিক এলাকা গড়তে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর মেয়র মিসেস হাসিান গাজী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্যাজেটভুক্ত সমাজ সেবক লায়ন আলহাজ¦ মোজাম্মেল হক ভুইয়া, কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। সভায় বক্তারা মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করতে আহবান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোলজার হোসেন, মোশারফ হোসেন, জমির আলী, ইয়াছিন ঢালী, খলিলুর রহমান প্রমূখ।

About the author

SOFT PRO IT