সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অন্তস্বত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

সিদ্ধিরগঞ্জে অন্তস্বত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে অন্তস্বত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম আসমা (৩৫)। সে নাটোর জেলার কাঠাল বাড়িয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের মেয়ে। ০৬ই জানুয়ারী শনিবার সকালে নাসিক ৯নং ওয়ার্ড এলাকার জালকুড়ি কড়ইতলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী সারোয়ারসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। সারোয়ার (৪০) পেশায় টাইলস মিস্ত্রি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, শুক্রবার গৃহবধূ আসমা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার স্বামী সারাদিন বহু জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। পরে শনিবার সকালে তার বাড়ির পাশের রাস্তায় আসমার মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সকাল ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে কিছু বুঝা যাচ্ছে না এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু। তাছাড়া লাশের গায়ে আঘাত বা অন্যকোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ। তবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আসমার স্বামী সারোয়ারকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, নিহত আসমা ছয় মাসের অন্তস্বত্তা ছিলো। আসমার এর আগেও আরেকটি বিয়ে হয়েছিলো। ওই সংসারে আসমার ১২ বছর বয়সের এক ছেলে এবং ১৫ বছরের এক মেয়ে রয়েছে। তারা মিরপুরে তাদের বাবা মোবারক হোসেনের সঙ্গে থাকে। আসমার বর্তমান স্বামী সারোয়ারও আগে আরেকটি বিয়ে করেছিলো বলে আমরা জানতে পেরেছি।

About the author

SOFT PRO IT