রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে আগুন

রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জের ধরে রুবেল খাঁন নামে এক যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঘরসহ ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা রুবেল খাঁন জানান, মঙ্গলবার গভীর রাতে রফিকুল, শামীম, আবুল হোসেন তার বাড়িতে ঢুকে একটি দোচালা ঘরে আগুন দেয়। মুহূর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পরে। এসময় রুবেলসহ তার পরিবারের লোকজন দ্রুত ঘরের বাইরে চলে আসে আগুন আগুন করে চিৎকার করলে রফিকুল, শামীম, আবুল হোসেনসহ ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। আগুনে ঘরসহ ঘরের আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT