বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের ২৪নং দেওয়ানবাগ স. প্রা. বিদ্যালয়ে বই উৎসব উদযাপন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার): সোমবার সমগ্র দেশব্যাপী সরকারের ঘোষণা অনুযায়ী বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে, তার সাথে মিল রেখে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের অধীনে অবস্থিত ২৪নং দেওয়ানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গতকাল সকালে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেয়া হয়।

এ সময় অত্র স্কুলের প্রধান শিক্ষিকা বিবি ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মদনপুর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মেম্বার তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নাজিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য রমজান হোসেন রাজু, আতাউর রহমান, সমাজসেবক ফারুক আহম্মেদ, এমরান খন্দকার, সাইফুল খন্দকার, মামুন, সিনিয়র শিক্ষিকা শাহানাজ বেগম, অন্যান্য শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বাধভাঙ্গা উল্লাসে ফেঁটে পড়ে এবং সর্বত্র আনন্দের জোয়ার বয়ে যায়।

About the author

SOFT PRO IT