সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজে পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(বন্দর প্রতিনিধি ): সোমবার ১লা জানুয়ারী সকাল ১১টায় বন্দর উপজেলার মদনপুরস্থ ঐতিহ্যবাহী নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত থেকে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগি অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা অত্র অভিভাবক সমাবেশ আয়োজন করেছি। শিক্ষার্থীদের উন্নয়নে আমরা কলেজ কর্তৃপক্ষ কি ধরণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি তা আপনাদের জানা উচিৎ। এক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে যদি আপনাদের পক্ষ থেকে কোন ভাল পরামর্শ থাকে তা অবশ্যই গ্রহণ করা হবে। সপ্তাহে ৫দিন ক্লাস থাকবে এবং শনিবার পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিব তোমরা প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে ঠিকভাবে অধ্যয়ন কর। কোন কিছু না বুঝলে শিক্ষকদের বলবে আমরা বুঝিয়ে দিব। বিশেষ করে বলব, তোমাদের অবশ্যই ইংরেজি বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। পরীক্ষা শুরু হতে বেশী দিন বাকি নেই, তাই তোমরা এই দিনগুলোকে কাজে লাগাও এবং অভিভাবকদের আহবান জানাব আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন যাতে তারা এসময়গুলো অবহেলায় নষ্ট না করে ঠিকভাবে লেখাপড়ায় মনোযোগ দেয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে গভর্নিং বডির সদস্য আক্তার হোসেন প্রধান ও নাজিম উদ্দিন, সহযোগি অধ্যাপক সামসুল হক, নকুল চন্দ্র মিত্র ও আব্দুল আউয়াল, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT