বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভি কাজ করতে ভালবাসে : কাউন্সিলর মুরাদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক’র ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেছেন,আমাদের মেয়র আইভী কাজ করতে ভালোবাসেন। নদীর পূর্বপাড়ে তাকালেই তার নজির মিলবে। আর সোনাকান্দা হোয়াইট ক্লাব সিটি কর্পোরশনের স্বার্থেই ভাঙ্গা হয়েছে,আবার বৈধভাবেই এটা গড়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে পুরষ্কার বিতরনী,সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি ভাষা সৈনিক আহসানউল্লাহ মৃধাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আপনি আমাদের ক্লাবের জায়গাটা বের করে দেন,আমরা ৩ মাসের মধ্যে ক্লাবটি করে দিব।

রবিবার বিকেলে বন্দর থানাধীন সোনাকান্দা সিটি মার্কেট সড়কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সহিদুল হাসান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা ভাষা সৈনিক আহসানউল্লাহ মৃধা, নাসিক’র ২১ং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, নাসিক’র ১৯,২০,২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শিউলী নওশাদ। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব বুলবুল আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনাকান্দা হোয়াইট ক্লাবের সাধারন সম্পাদক হাজী আক্তারউজ্জামান,সহ-সভাপতি ইয়া হান্নান। সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল তাজ,ক্রীড়া সম্পাদক আহাম্মদ আলী,সহ-সাংগঠনিক সম্পাদক ইয়া মান্নান,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমীর আলী, আ’লীগ নেতা আমির আলী, ডা.বশির,ফজলুল হক ফজুল,আউয়াল ফকির,কেন্দ্রীয় চলচিত্রলীগ নেতা দোলোয়ার হোসেন মদিল,বন্দর উপজেলা শিক্ষক নেতা শেখ কামাল, হাজী মোঃ ইউসূফ,সালাহ উদ্দিন,ওয়াজুল হক, ফয়েজ আহমেদ প্রমূখ। পরিশেষে কাউন্সিলর মুরাদ সোনাকান্দার সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

About the author

SOFT PRO IT