বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরকীয়ায় বলি হলো প্রবাসীর স্ত্রী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে পরকীয়া প্রেমের জেরে তানিয়া বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ। রোববার ৩১ ডিসেম্বর সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তানিয়া বন্দরের চৌধুরীবাড়ি এলাকায় থাকতেন। তার স্বামী নূর হোসেন সৌদি আরব প্রবাসী।এলাকাবাসী সূত্রে জানায়, দীর্ঘদিন ধরেই প্রবাসী নূর হোসেনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিলো ইকবালের।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরকীয়া প্রেমের কারণেই ইকবাল ও তানিয়ার শনিবার ৩০ ডিসেম্বর বিগত রাতে ঝগড়া হয়। একপর্যায়ে ইকবাল তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT