নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জানুয়ারীতে নারায়ণগঞ্জ আসছেন ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ

জানুয়ারীতে নারায়ণগঞ্জ আসছেন ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: ২০ জানুয়ারী মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থান আরও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল এর সাথে গুরুত্বপুর্ন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন তিনি। বাদ মাগরিব ঢাকার দিলকুশা বানিজ্যিক এলাকায় তার ব্যক্তিগত অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয় মহানগর বিএনপির  সাধারণ সম্পাদক এটিএম কামাল ব্যারিষ্টার মওদুদ আহম্মেদ এর বরাত দিয়ে বলেন, ঢাকার পরে সাংগঠনিক শক্তি শালী অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।  আর এ বিষয়টি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও অবগত রয়েছেন। দেশের মানুষের অধিকার ও গনতন্ত্রকে উদ্ধার করার জন্য আগামীতে হয় আন্দোলন নতুবা নির্বাচন, এই দুইকে সামনে রেখে মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থান আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের সাথে গুরুত্বপুর্ন আলোচনা করেছেন। তিনি আগামী ২০ জানুয়ারী মহানগর বিএনপির সকল নেতাকর্মীদের সাথে পুনরায় আলোচনা করতে  নারায়ণঞ্জে আসছেন। সেখানে তিনি মহানগর বিএনপির সকল নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন বলে জানান।

About the author

SOFT PRO IT