রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গৃহবধুর মাথা ফাটিয়ে দিলো ভাসুর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  রড দিয়ে সাথী বেগম (২৫) নামে ছোট ভাইয়ের স্ত্রীকে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার মুশুরী এলাকায় ঘটে এ ঘটনা। সাথী বেগম মুশুরী এলাকার সিএনজি চালক আলীম উদ্দিনের স্ত্রী।

আহতের স্বামী আলীম উদ্দিন জানান, তার ভাই মনির উদ্দিনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করেই তার স্ত্রী সাথী বেগমের সঙ্গে আলীম উদ্দিনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আলীম উদ্দিনের হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে সাথী বেগমের মাথা ফাটিয়ে দেন।

পরে পরিবারের লোকজন সাথী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT