সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নিখোঁজ দুই ভাই

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ  প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকা থেকে গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। শাহআলম (১৪) ও সাজু (১২) নামে দুই ভাই। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিখোঁজ দুই ভাইয়ের বাবা মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি থানার দিঘলটারী গ্রামে। কাঁচপুর নয়াবাড়ি এলাকায় গত ৩-৪ বছর ধরে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে তারা। তাদের বাবা মতিউর রহমান একজন গার্মেন্টস কর্মী।
নিখোঁজদের বাবা মতিউর রহমান জানান, সোনারগাঁয়ের কাঁচপুর কুতুবপুর মঞ্জুরখোলা হাফিজিয়া মাদ্রাসায় তার দুই ছেলে পড়াশোনা করে। তার ছেলে শাহ আলম শুক্রবার দুপুরের খাবার খেতে মাদ্রাসা থেকে এক ঘন্টার ছুটি নিয়ে বাসায় আসে। ৩ টার দিকে ছোট ভাই সাজুকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ৫দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় তিনি তার দুই ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, দুই ভাই নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ছবি দিয়ে ইমেইল এবং ওয়্যারল্যাস বার্তাও পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT