সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে নৌকাকে শক্তিশালী করতে ইরাম রাহিমের চা বৈঠক

সোনারগাঁওয়ে নৌকাকে শক্তিশালী করতে ইরাম রাহিমের চা বৈঠক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর মোল্লা বাজারে আওয়ামীনেতা ইরাম রাহিম এর উদ্যোগে চা বৈঠকের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকালে পিরোজপুর গ্রামের মোল্লা বাজারে অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি প্রার্থী  ইরাম রাহিম এলাকার মুরব্বী ও তরুনদের নিয়ে নৌকাকে কিভাবে আরো শক্তিশালী  করে আগামীতে  নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করা যায় সে সম্পর্কে এক চা বৈঠক আলোচনার আয়োজন করা হয়।

এসময় এলাকার গুন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে ইরাম রাহিমের সভাপতিত্বে চা বৈঠকের আলোচানায় তিনি বলেন,নৌকা সবসময় জোয়ারে ছিল আর ভবিষ্যৎ এ যেন  এই জোয়ারেই ভাসতে পারে তার পদক্ষেপ এখনই আমাদের নিতে হবে। অনেক কুচক্রি মহল আমাদের পিছনে লেগে আছে আমাদের ক্ষতি করতে চেষ্টা করছে। কিন্তু আমরা কখনোই তা  হতে দিবনা।

তিনি আরো বলেন, সোনারগাঁয়ে কায়সার হাসনাতের নেতৃত্বে আমরা এই যুবসমাজ আওয়ামীলীগ কে  শক্তিশালী  করতে যা যা করা লাগে করবো। এ সময় উপস্থিত  ছিলেন,পিরোজপুর  ইউনিয়েন্র যুবলীগ  সদস্য বেলাল মোকসেদী,আবুবক্কর মিয়া, হালিম,নুরু,বিল্লাল হোসেন, পারভেজ,সপন,মাহফুজ,সাগর সহ এলাকার অনেক মুরব্বী ও নেতাকর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT