বিনোদন বিশেষ সংবাদ সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক মামুনের কন্যা নুসরাতের জন্মদিন পালিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত “নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম”, আজকের নীরবাংলা ডট কম এবং জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন ও খাদিজা আক্তার রিপা’র একমাত্র কন্যা নুসরাত জাহান মেহেরুন’র ষষ্ঠ জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সারে ৯টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালখাঁ এলকায় তার নানা বাড়িতে ঘরোয়া পরিবেশে কেক কেটে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানি মমতাজ বেগম,দৈনিক আলোকিত সময় পত্রিকা জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, মা খাদিজা আক্তার রিপা,বড় মামা মাসুম বিল্লাহ, মামী ফারজানা আক্তার, ছোট মামা আল মামুন, রূপা ও মিথিলাসহ আরো অনেকে।
এসময় নুসরাতের নানা সুরুজ মিয়া ও নানী মমতাজ বেগম নাতনীর দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। নুসরাতের দাদা মো. আবদুর রাজ্জাক ও দাদী তাহমিনা বেগমও নাতনীর জন্য দোয়া কামনা করেছেন। যদিও তিনি গুুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিরত আছেন। তিনি সকলের কাছে নিজের সুস্থ্যতার জন্যও দোয়া চেয়েছেন।

About the author

SOFT PRO IT