নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভীর হস্তক্ষেপে বে-দখল খাল

মেয়র আইভীর হস্তক্ষেপে খাল বে-দখল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর হস্তক্ষেপে অবশেষে  ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার বড় খালটি দখল মুক্ত করে খাল খনন কাজ শুরু হয়েছে। ২৩ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদের উপস্থিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ খালের খনন কাজ শুরু করে। র্দীঘ সময় হলেও খালটি বে-দখল হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি মিলেছে বলে স্থানীয়রা মতব্যক্ত করেছেন।

খাল খনন কালে কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, মাহমুদনগর খালটি দখল মুক্ত করে খাল খনন করে এই ওয়ার্ডে একটি উজ্জল দৃষ্টান্ত স্তাপন করেছে। একে একে এ ওয়ার্ডের সব গুলো খাল দখল মুক্ত করে খাল খনন করা হবে। খাল খননের কারনে উপকৃত হবে অনেক এলাকার জনগন।

মাহমুদনগর এলাকার বড় খাল খনন কাজ করার সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী জীবন বিশ্ব সরকার, সহকারি প্রকৌশলী তরুন কুমার, উপ প্রকৌশলী হাসানুল ইসলাম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোঃ শাহিনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT