বন্দর সর্বশেষ সংবাদ

দিনমজুর আলীকে পিটিয়েছে পরিবারের মাদকসেবী সদস্যরা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ): বন্দরে দিনমজুর আলী হোসেন (৫৫) কে পিটিয়ে আহত করেছেন মাদকসেবী ছেলে-স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য। গত বুধবার সন্ধ্যা ৭টায় বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত আলী হোসেন পুরান বন্দর চৌধুরী এলাকার মৃত ইসদ আলী ব্যাপারীর ছেলে। এ ঘটনায় বুধবার রাতেই আলী হোসেন বাদী হয়ে স্ত্রী-সন্তানসহ ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ করেন।
আহত দিনমজুর আলী হোসেন জানান,আমি দীর্ঘদিন যাবৎ ইজমা জনিত রোগে ভূগছি। ইতিপূর্বে একবার ষ্টোকও করেছি। তারপরও আমি এই বৃদ্ধ বয়সে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছি। কিছুদিন যাবত আমার স্ত্রী সুফিয়া বেগমের যোগ-সাজসে আমার ছেলে সজিব ও আমার শালীকার জামাতা বাবু মিলে আমার বসত ঘরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছে। আমি এর প্রতিবাদ করলে পরিবারের সবাই মিলে আমাকে গালমন্দসহ মারধর করে। এর ধারাবাহিকতায়,গত বুধবার আমার কষ্টে উপার্জিত টাকা আমার মাদকসেবী পুত্র  সজিব ও আমার শালীকার জামাতা বাবু মাদক সেবনের জন্য আমার কাছে টাকা চায়। আমি দিতে অস্বীকৃতি জানালে আমাকে আমার পুত্র সজিব, স্ত্রী সুফিয়া বেগম, শালীকার জামাতা বাবু ও শালী নাজমা বেগম বসত ঘরের দরজার ডাসা দিয়ে বেধরক পিটিয়ে আহত করে । আমার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। আমার আর্ত চিৎকারে আশপাশের লোক ছুটে এসে আমাকে আহতাবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করে।

এ ব্যাপারে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT