বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমজাদ হোসেনকে ফুলেল অভ্যর্থনা

আমজাদ হোসেনকে ফুলেল অভ্যর্থনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় হাজী আমজাদ হোসেনকে ফুলেল অভ্যর্থনা ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গত ১৮ই ডিসেম্বর বিকেলে মদনগঞ্জ’স্থ হাজী আমজাদ হোসেনের নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গিয়ে আ’লীগ নেতৃবৃন্দরা এ অভ্যর্থনা জানান। এ সময় নেতা কর্মীদের উদ্দেশে হাজী আমজাদ হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নারায়ণগঞ্জ জেলা আ’লীগের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পন করায়। মদনগঞ্জ আ’লীগ নেতাকর্মীদের কাছে আমি ঋৃনী। তারা আমাকে আ’লীগের আন্দোলন,সংগ্রাম,মিছিল,মিটিংয়ে অনেক সহযোগীতা করেছে। মানুষ মরনশীল।

এই বৃদ্ধ বয়স থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করে কবরে যেতে চাই। অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড আ’লীগ নেতা হাজী আলমগীর হোসেন,মোঃ আশাদুল্লাহ,আনোয়ার হোসেন,স্বপন মিয়া,মোহাম্মদ আলী,হাজী আব্দুল মান্নান,মোশারফ হোসেন,মফিজ মিয়া প্রমুখ।

About the author

SOFT PRO IT