রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আজমেরী ওসমানের পক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন

আজমেরী ওসমানের পক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা : বিজয়ের ৪৬ বছর পূর্তি 12121244ও বিজয় দিবস উপলক্ষ্যে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ আয়োজনে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।

আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি দুস্থ জনকল্যান ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (বরফকল), জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩৮১০) সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মেস্তফা, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি এড. মিল্টন,  নাছির, সুমন, ডালিম, আশিক প্রমুখ।

About the author

SOFT PRO IT