বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে মফস্বল সাংবাদিক ফোরাম এর নানা আয়োজন

বিজয়ের মাসে মফস্বল সাংবাদিক ফোরাম এর নানা আয়োজন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিজয়ের আনন্দে সারাদিন মাতব আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেলা শাখার কমিটির। আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেলা শাখা কমিটি ও জাতীয় অনলাইন এন সিটি নিউজ বিডি ২৪ এর উদ্যোগে সারাদিন ব্যাপি গ্রাম বাংলার বিভিন্ন খেলা আয়োজন করার লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত। ১৩ই ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর উপজেলা শাখা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় যেমন খুশি তেমন সাজ, মোরগ লড়াই, চেয়ার ঘুড়ানো, শিশুদেও ১শ ও ২শ মিটার দৌড় ও কাবাডী খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর উপজেলা কমিটির সভাপতি এস এম শাহিনের সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো: সহিদুল ইসলাম শিপুর পরিচালনায়, সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জি এম মজনু, নুরুজ্জামান মোল্লা, যুগ্ন স¤পাদক দীন ইসলাম দিপু, সাংগঠনিক স¤পাদক জিয়াবুর রহমান, অর্থ স¤পাদক ডালিম হাছান, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজামাল, সদস্য রফিকুল ইসলাম রতন ও হৃদয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর উপজেলা কমিটি কিবাভে শক্তিশালি করা যায় ও সাংবাদিকের অধিকার নিয়ে আলোচনা করা হয়।

About the author

SOFT PRO IT