বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী সালামের মায়ের ইন্তেকাল

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালামের মা সালেহা বেগম বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টা ৪০ মিনিটে মদনপুর কেওঢালায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ছেলে ও ৬ মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

৫ই ডিসেম্বর  মঙ্গলবার সকাল ১১টায় কেওঢালাস্থ স্থানীয় মসজিদে তার নামাজের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা পরিষদের সদস্য আবুল জাহের, বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন সাবু সহ শত শত লোক উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।  চেয়ারম্যান গাজী এম এ সালামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের সমবেদনা রইল।

About the author

SOFT PRO IT