নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের এস.পি- ড.খন্দকার মহিদ উদ্দিনের পদোন্নতি এডিশনাল ডি.আই.জি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের এস.পি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম এডিশনাল ডি.আই.জি হিসেবে পদোন্নতি পেয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় চাঞ্চল্যকর সাত খুন মামলার কুলকিনারা করতে সরকার তাকে নরসিংদী থেকে নারায়ণগঞ্জে বদলী করেন। তিনি যোগদানের পরপরই এই সাত খুনের রহস্য উম্মোচিত হয়। সাফল্যের সঙ্গে তিনি এই চাঞ্চল্যকর মামলার চার্জসীট প্রদান করেন।

তার এ পদোন্নতির শুভ সংবাদের জন্য নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষে থেকে তাকে আন্তরিক অভিনন্দন। এবং তিনি অচীরেই নারায়ণগঞ্জ জেলা ছেড়ে চলে যাবেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাকালেও তার পদোন্নতির বিষয়টি সম্পর্কে মিডিয়া কর্মীরা আঁচ করতে পেরেছিলেন।

তাছাড়াও সম্প্রতি একই পরিবারের ৫ জনকে হত্যা ঘটনার রহস্য দুই দিনের মধ্যে তিনি উদঘাটন করে তার পেশাগত কৃর্তৃত্ব দ্বিতীয়বারের মত প্রমান করেন।

এ ব্যাপারে এসপি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম তার প্রতিক্রিয়ায় বলেন, আমি যেখানেই থাকি নিজের দায়িত্বটি যেন ভালো ভাবে পালন করতে পারি। এসময় তিনি নারায়ণগঞ্জবাসী সহ সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   9   =