অন্যান্য রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের : এনামুল হক শামীম

আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের : এনামুল হক শামীম
Written by SOFT PRO IT

নারয়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের, আর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের প্রতিটি মানুষ অন্ন পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবন পাবে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মীর দায়িত্ব জাতির পিতার সে স্বপ্নকে বাস্তবায়িত করা। এদেশের দু:খী মানুষের ভাগ্যের পরিবর্তন হবার আগ পর্যন্ত আওয়ামীলীগের এ সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণকে সেই কাঙ্খিত জায়গায় পৌঁছানোর জন্য দেশকে সঠিক রাস্তায় পরচালিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নতি হয় এটা বার বার প্রমাণিত।২৪ই নভেম্বর শুক্রবার বিকালে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সিকদার, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জহির সিকদার, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান, জিতু মিয়া বেপারী, কামরুজ্জামান মানিক সরদার, জসিম উদ্দিন মাদবর, ইউনুস সরকার, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন বালা, জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ তকী, ছাত্রলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর এ আলম আশিক, উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন, জেলার আহবায়ক মহসিন মাদবর, সখিপুরের সভাপতি রাসেল আহম্মেদ পলাশ, সাধারন সম্পাদক জনি মাঝি, প্রমূখ।

About the author

SOFT PRO IT