বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চেয়ারম্যানের শ্যালকসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার

চেয়ারম্যানের শ্যালকসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বাতা ২৪ (বন্দর প্রতিনিধি ): বন্দরে নাশকতার আশংকায় দ্রুত বিচার আইনের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের শ্যালকসহ বিএনপি ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারতৃকরা হচ্ছে দক্ষিন লক্ষনখোলা এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে ২০১৫ইং সালের ৫ জানুয়ারী নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশের উপর হামলা ও গাড়ী পোড়ানোর ঘটনায় বন্দর থানায় রুজুকৃত বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৯(১)১৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী চিহিৃত সন্ত্রাসী কামরুল হাসান চুন্নু (৩৪),বাবুপাড়া এলাকার হাজী ওয়াহিদ মিয়ার ছেলে উপজেলা চেয়ারম্যানের শ্যালক যুবদল নেতা জুয়েল (৩০),দড়ি সোনাকান্দা এলাকার মৃত আমির আলী মিয়ার ছেলে বিএনপি সদস্য বাচ্চু মিয়া (৪২),

একই এলাকার মৃত আমির আলী মিয়ার ছেলে বিএনপি সদস্য ও কিল্লারপুল বিদ্যুত অফিসের কর্মচারী নূরুল ইসলাম(৫১),কবরস্থান রোড এলাকার মজিবুর সরদারের ছেলে সেলিম (৫০), চৌরাপাড়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন (৫০) ও দক্ষিন লক্ষনখোলা এলাকার আব্দুল হক বেপারী ছেলে বিএনপি সদস্য ফারুক হোসেন (৪২)। রোববার ধৃতদের আদালতে প্রেরণ করেছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT