নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যুবদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রভাতফেরী অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের নেতা দেলোয়ার,ওবায়দুর রহমান রকিব, মাসুম মেম্বার, নয়ন, ছাত্রদলের মুড়াপাড়া বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ তারেক, সালাউদ্দিন দেওয়ান, রফিক, আলতাফ নাজমুল ও প্রমুখ।

