বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আনুষ্ঠানিকতা ছাড়াই আওয়ামী লীগের সদস্য ফরমের বই তুলে দেওয়ায় প্রতিবাদ সভা

আনুষ্ঠানিকতা ছাড়াই আওয়ামী লীগের সদস্য ফরমের বই তুলে দেওয়ায় প্রতিবাদ সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহানগর আওয়ামী লীগের সদস্য ফরমের বই কোন আনুষ্ঠানিকতা ছাড়াই গোপনে হাইব্রিড নেতাদের কাছে তুলে দেওয়ার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ই অক্টোবর রবিবার বিকেল ৪টায় বন্দরের ২৩ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ বাগবাড়ী সূর্যকিরন পাঠাগারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রশিদ বলেছেন, বন্দরে ৯টি ওয়ার্ডের দায়িত্বশীল নেতাদের না জানিয়ে হাইব্রিড নেতাদের কাছে সদস্য সংগ্রহ বই তুলে দেওয়ার ঘটনায় বেশ মর্মাহত হয়েছে বন্দরে ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের ত্যাগী নেতারা। মহানগরের দায়িত্বশীল কতিপয় নেতার এমন আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। এ নিয়ে যদি কোন উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার মহানগর আওয়ামী লীগকেই দিতে হবে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো:সামসুজ্জামান,প্রবীন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ,আওয়ামী লীগ নেতা হাজী আব্দুস সামাদ,কুদ্দুস মৃধা,মনোয়ার হোসেন মনু,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু,মো:শরীফ মিয়া,নাজমুল হাসান আরিফ, মোসাদ্দেক আলী আঙ্গুর, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুল হাসান মৃধা, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী আজহার তৌফিক,২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশিক আহম্মেদ,কদম রসুল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো:ফারুক হোসেন জনি,ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান কমল,যুবলীগ নেতা মো: ফারুক প্রধান ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সুজন,মো:আজিজ,মো:জাকির হোসেন,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,আমান উল্ল্যাহ, ফরিদ মিয়া, মোঃ হোসেন, শাহ আলমসহ বন্দরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT